০১/০৩/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
20.4 C
Dhaka
০১/০৩/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আনসার ও ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

ঈদ-উল-আযহা উদযাপন উপলক্ষ্যে ৩ জুন ২০২৫ মঙ্গলবার আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের পক্ষ থেকে দিনাজপুর জেলায় ১৩ টি উপজেলার আনসার ও ভিডিপি ‘র ৫৬০ জন ভাতাভোগী সদস্য/সদস্যাদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
উপকারভোগী সদস্য সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ নূরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, চিরিরবন্দর, বিরল উপজেলা কর্মকর্তা, প্রশিক্ষকগন প্রমূখ।

বিজ্ঞাপন


উল্লেখ্য যে, আনসার ও ভিডিপি’র মহাপরিচালকের উদ্যোগে প্রতি বছর ঈদ উপলক্ষে উপকার ভোগী সদস্য ও সদস্যদের মাঝে এভাবেই ঈদ উপহার প্রদান করা হয়ে থাকে। ঈদ উপহার সামগ্রী প্রদানকালে দিনাজপুর জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান বলেন ঈদ উপলক্ষে মহাপরিচালকের উদ্যোগে এই ঈদ উপহার সামগ্রী প্রদানের মাধ্যমে সদস্যরা ঈদের আনন্দ একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে সক্ষম হয়। সদস্যরা ঈদ উপহার পেয়ে অনেক খুশি এবং সদস্যরা বলেন এভাবে আমাদের সকলকে পরিবারের অংশ হিসেবে বেছে নিয়ে আমাদের মনের ও ভালোবাসা আরো গভীর এবং গভীরতম গড়ে উঠছে। উপহার যেমনটি হোক ছোট অথবা বড় উপহার পেয়ে কে বা খুশি হয় না। উপহার পেলে সবার মনে এক অন্যরকম খুশির উৎসব ভেসে ওঠে, যা বহিঃপ্রকাশ করা খুব কমই হয়।

পড়ুন: খালেদা জিয়াকে নিয়ে অবমাননাকর মন্তব্য: সুবর্ণচরে ইউএনও’র বিরুদ্ধে বিএনপির মানববন্ধন

দেখুন: নবাব এলএলবি মুক্তি পাচ্ছে ১৬ই ডিসেম্বার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন