১২/০২/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১২/০২/২০২৬, ৩:১৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে রাঙ্গাবালী দোয়া ও আলোচনা সভা

স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দোয়া, মিলাদ ও আলোচনা সভা করেছে বিএনপি।

বিজ্ঞাপন

মঙ্গলবার দুপুরে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়। উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী এবং সঞ্চালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান ও রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে কাঙালি ভোজ ও খাবার পানি বিতরণ করা হয়।

পড়ুন: ৪ দফা দাবিতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ ও সমাবেশ

দেখুন: আগামী বৃহস্পতিবার, ভোট দিয়ে দেখুন পছন্দের সিনেমা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন