বিজ্ঞাপন

নেত্রকোনায় বিজিবি’র কাছে ৩ বাংলাদেশী নাগরিককে হস্তান্তর বিএসএফের

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে তিনজন বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ জুন) সকালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফ এর মধ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিজয়পুর সীমান্তে শূণ্য রেখায় পতাকা বৈঠকে মাধ্যমে তিন বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করা হয়।

তিন বাংলাদেশী নাগরিকের মধ্যে দুজন তরুণী ও এক তরুণ। তারা হলেন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বিড়ালশাখ গ্রামের মো. সিরাজ উদ্দিন (৩১), শেরপুরের ডোবারচর গ্রামের সুমি আক্তার সিমা (২৫) ও পাবনার চটমোহরের মথুরাপুর বাজারের মোছা. মারুফা খাতুন (২৮)।

তিন বাংলাদেশী নাগরিক গত সোমবার (২ জুন) সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করার অভিযোগে বিএএসএফ তাদের আটক করে।

বিজিবি সূত্রে জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে বিজিবি ও বিএসএফে’র মধ্যে পতাকা বৈঠক হয়। পরে বিএসএফ তিন বাংলাদেশীকে বিজিবি’র কাছে হস্তান্তর করে। বৈঠক শেষে বিজিবি তাদের দুর্গাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পক্ষে নায়েব শাহ আলম জানান, দুর্গাপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বাংলাদেশী তিন নাগরিককে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

পড়ুন: জেলা প্রশাসনের সাথে ফেনীতে সাংবাদিকদের মত বিনিময় সভা

দেখুন: লাল ফিতায় বন্দি ফাইল ৯ বছর ধরে ঝুলে আছে সৈয়দপুরে ক্যারেজ কারখানা নির্মাণ প্রকল্প

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন