33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৫:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৫, আহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় বাসের সঙ্গে মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও চারজন আহত হয়েছেন। বুধবার (৪ জুন) সকাল সাতটার দিকে উপজেলার চুমুদি ইউনিয়নের বাবালাতলা এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মামুন হতাহত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন।

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মিজানুর রহমান (৪৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরচর গ্রামের বাদশা মিয়ার ছেলে তারা মিয়া (৫৫)।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ সকাল ৬টা ৫২ মিনিটের দিকে বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। মাহিন্দ্রাটি ভাঙ্গা থেকে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। অন্যদিকে বরিশাল থেকে মিজান পরিবহনের বাসটি ঢাকায় যাচ্ছিল। বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি সড়কে উল্টে পড়ে।

ঘটনাস্থলে মাহিন্দ্রার চারজন যাত্রী নিহত ও পাঁচজন আহত হন। আহত যাত্রীদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে পরে একজন মারা যান।

পড়ুন: ফরিদপুরে থ্রি-হুইলারের ধাক্কায় অটোভ্যানের যাত্রী নিহত

দেখুন: ম*রতে বসেছে ফরিদপুরের কুমার নদ

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন