ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নাকোবাড়িয়া এলাকায় আধিপত্ত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ইউনুছ আলী (৬০) নামে আরো একজন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। বুধবার ভোরে তিনি যশোরের একটি প্রাভেট হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইউনুছ আলী উপজেলার নাকোবাড়িয়া গ্রামের মৃত হবিবার রহমানের ছেলে।
ইউনুছ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাইপো এ্যাডভোকেট জিল্লুর রহমান।
এদিকে এ সংঘর্ষের পর থেকে ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৩৫/৪০টি বাড়িতে ভাংচুর-লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। রবিবার সকালের এ সংঘর্ষের দিনই তার আর এক ভাই মহব্বত আলী নিহত হন। মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে সংঘর্ষে মহব্বত আলী নিহত হওয়ার ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন তার ছেলে এনামুল হক। এ মামলায় ৫৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০/৪০ জনকে আসামি করা হয়েছে।
কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, দু’পক্ষের সংঘর্ষে আহত ইউনুছ আলী মারা গেছে। এ নিয়ে দু’জন মারা গেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে সংঘর্ষের আশংকার কথা আমাকে কেউ আগে জানায়নি বলে জানান তিনি।
পড়ুন: ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৪
দেখুন: এবারও দেশ সেরা ময়মনসিংহের কালোমানিক, দাম ৪০ লাখ
ইম/


