আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে অস্ট্রেলিয়া। সেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। সেই সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিনিয়র খেলোয়াড়দের বিশ্রামে রেখে দলে বেশকিছু চমক রাখা হয়েছে।
প্রথমবারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছেন বিস্ফোরক ব্যাটার মিচেল ওউয়েন। গেল বিগ ব্যাশে দারুণ পারফর্ম করায় অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। দলে আরও চমক হিসেবে আছেন ম্যাথু কুহনেম্যান। যিনি অ্যাডাম জাম্পার পর দ্বিতীয় স্পেশালিস্ট স্পিনার হিসেবে সুযোগ পেয়েছেন।
দলে জায়গা হয়নি তরুণ ওপেনার জ্যাক ফ্রেসার-ম্যাকগার্ক, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস এবং ট্রাভিস হেডের মতো ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি স্কোয়াড ঘোষণার পর বলেন, ‘স্কোয়াডে না থাকা অনেকেই ভবিষ্যতের সিরিজগুলোয় ভালো পারফর্ম করে আবার সুযোগ পেতে পারে। আমাদের এখন মূল লক্ষ্য বিশ্বকাপকে সামনে রেখে সঠিক কম্বিনেশন তৈরি করা।’
অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ২০, ২২, ২৫, ২৬ ও ২৮ জুলাই। এই সিরিজের জন্য মিচেল মার্শ আবারও দলে ফিরেছেন অধিনায়ক হিসেবে।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড (ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য)
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, কুপার কনলি, টিম ডেভিড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, জশ হ্যাজেলউড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেম্যান, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল ওউয়েন, ম্যাথু শর্ট এবং অ্যাডাম জাম্পা।
পড়ুন: টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা উইন্ডিজের
দেখুন: ওয়ানডের পর, টি-টোয়েন্টি বিশ্বকাপও ঘরে তুললো ইংল্যান্ড
এস


