বিজ্ঞাপন

টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা উইন্ডিজের

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের মাঝপথেই ইংল্যান্ড সফরে যায় ওয়েস্ট ইন্ডিজ। সেখানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ শেষ করে ফের আয়ারল্যান্ড সফরে যাবে ক্যারিবিয়ানরা। আর এই দুই দেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দীর্ঘদিন পর তাদের টি-টোয়েন্টি দলে ফিরেছেন আন্দ্রে রাসেল ও জেসন হোল্ডার।

গেলো মাসের শেষ দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টির কারণে মাঝের একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সিরিজটি ১-১ সমতায় শেষ হয়।

আইরিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষ না করেই ইংল্যান্ড সফরে যায় উইন্ডিজ। সেখানে তাদের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ক্যারিবীয়ানরা। আজ (৩ জুন) শেষ ওয়ানডেতে মাঠে নামবে দুই দল।

বিজ্ঞাপন

এরপর ৬, ৮ ও ১০ জুন তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। তার একদিন পরই আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে উইন্ডিজ। তাদের বিপক্ষেও তিনটি টি-টোয়েন্টি খেলবে তারা।

ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), জনসন চার্লস, রস্টন চেইস, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেপার্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াড: শাই হোপ (অধিনায়ক), কেইসি কার্টি, জনসন চার্লস, ম্যাথিউ ফোর্ড, জাইড গুলি, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, আকিল হোসেন, আলজারি জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শারফানে রাদারফোর্ড, রোমারিও শেপার্ড।

পড়ুন: বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত

দেখুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্যটা কী?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন