বিজ্ঞাপন

নেত্রকোনার দুর্গাপুরে অবৈধ বালু উত্তোলন ঠেকাতে যৌথ অভিযান

নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন রোধে নেত্রকোনার দুর্গাপুরে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি নৌকা, বালু উত্তোলনের তিনটি মেশিন ও বেশকিছু পাইপ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (৪ জুন) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর এসব তথ্য নিশ্চিত করেন। এরআগে গতকাল মঙ্গলবার মধ্য রাত থেকে বুধবার (৪ জুন) ভোর নাগাদ এ অভিযান চালানো হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অংশগ্রহণ করেন।

দুর্গাপুর উপজেলার গাঁওকান্দিয়া ফেরিঘাট থেকে রামবাড়ি খাল ও তাতিরকোণা এলাকায় সোমেশ্বরী এবং কংশ নদীতে এই অভিযান চালানো হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজাওয়ানুল কবীর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, কিছু অসাধু লোকজন গোপনে রাতের আঁধারে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদে সেখানে আইন-শৃংখলা বাহিনীকে সাথে নিয়ে এ অভিযান চালানো হয়েছে।

এসময় গাঁওকান্দিয়া ইউনিয়নের করুণা বাজার এলাকায় সোমেশ্বরী নদী থেকে একটি বালুবাহী নৌকা জব্দ করা হয়। নৌকাটিতে কিছু বালু, তিনটি বালু তোলার মেশিন, পাইপ ও একটি লোহার নোঙর পাওয়া যায়। পরে এসকল মালামাল গুলো জব্দ করা হয়। অভিযান টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যান। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এনএ/

দেখুন: নেত্রকোনা গরু চুরির ঘটনায় যুবদল সাধারন সম্পাদকসহ আটক ৩ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন