বিজ্ঞাপন

ঈদে আসছে ‘ইনসাফ’ ও ‘তাণ্ডব’: সাবিলা-ফারিণের নতুন রূপে দর্শকদের চমক

দেশের দুই জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তাসনিয়া ফারিণ এবার নতুন রূপে হাজির হচ্ছেন ঢালিউডের ঈদ রিলিজে। সাবিলা নূরকে দেখা যাবে শাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমার আইটেম গানে, আর তাসনিয়া ফারিণ থাকছেন সঞ্জয় সমাদ্দারের আসন্ন সিনেমা ‘ইনসাফ’-এ।

বিজ্ঞাপন

ইতোমধ্যে ‘তাণ্ডব’-এর ‘লিচুর বাগানে’ আইটেম সং প্রকাশিত হয়েছে, যেখানে সাবিলা নূর শাকিব খানের সঙ্গে পারফর্ম করেছেন। অন্যদিকে, ‘ইনসাফ’-এর ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটিতে শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণ জুটি বেঁধেছেন, যেখানে মোশাররফ করিমও রয়েছেন।

‘ইনসাফ’ ছবির গল্পে শরিফুল রাজ থাকছেন ডন ইউসুফ চরিত্রে, আর তার বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তার ভূমিকায় থাকছেন তাসনিয়া ফারিণ। ছবির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা, আর প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস।

সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল ও কবিরপুর-সহ দেশের বিভিন্ন লোকেশনে। ইতোমধ্যে ‘ইনসাফ’-এর পোস্টার ও টিজার প্রকাশিত হয়েছে, যা দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

তাই এবার ‘ইনসাফ’ ও ‘তাণ্ডব’ হতে যাচ্ছে এবারের ঈদে সবচেয়ে আলোচিত ও প্রতীক্ষিত চলচ্চিত্র।

এনএ/

দেখুন: মাস্তান পাঠিয়ে তৌসিফকে তুলে আনলেন সাবিলা নূর

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন