০২/০৩/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
22.4 C
Dhaka
০২/০৩/২০২৬, ০:৫৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নরসিংদীতে জামায়াতে ইসলামীর ঈদ উপহার বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নরসিংদী জেলা শাখার উদ্যোগে শহীদ পরিবারগুলোর মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ২০২৪ সালের জুলাই মাসে গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্যদের সম্মানার্থে এ উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার (৫ জুন) দুপুরে জেলা জামায়াতের সেক্টেটারি মাওলানা আমজাদ হোসাইনের উপস্থিতিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। নরসিংদী সদর থানা জামায়াতের সভাপতি মাহফুজ ভূইয়া, রায়পুরা পশ্চিম থানা জামায়াতের সভাপতি অধ্যাপক আদিলুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

মাওলানা আমজাদ হোসাইন তার বক্তব্যে বলেন, শহীদ পরিবারগুলো আমাদের সংগ্রাম ও আন্দোলনের ইতিহাসের অমূল্য সাক্ষী। তাদের ত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং ঈদের আনন্দে শরীক করাই আমাদের নৈতিক দায়িত্ব। ২০২৪ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে সবসময় থাকবে এবং তাদের সহায়তায় নিরলসভাবে কাজ করে যাবে নরসিংদী জেলা জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানের শেষে শহীদ পরিবারগুলোর সদস্যদের মাঝে ঈদের বিশেষ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

পড়ুন: কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ১০ দিন বন্ধ

দেখুন: বৃষ্টিতে ভিজেই রাজধানীর অলিগলিতে পশু কো রবানি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন