২৮/০২/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
22.6 C
Dhaka
২৮/০২/২০২৬, ২২:৫৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতালীতে বিএনপি সভাপতি হিসেবে আমিনুর রহমান সালামের বিকল্প নেই

ইতালির রাজধানী রোমে স্থানীয় রেষ্টুরেন্টের হলরুমে ঢাকা জাতীয়তাবাদী ফোরামকে শক্তিশালী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ মতবিনিময় সভা থেকে ইতালি বিএনপির সভাপতি প্রার্থী হিসেবে ঢাকার কৃতি সন্তান আমিনুর রহমান সালাম এর নাম ঘোষনা করা হয়।

বিজ্ঞাপন

ঢাকা জাতীয়তাবাদী ফোরামের সাধারন সম্পাদক পাভেল রহমান তুহিন ও তাজুল ইসলাম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত ও সম্মিলিত কন্ঠে দলীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

সংগঠনের সভাপতি সৈয়দা শামিমা জামানের সভাপতিত্বে বক্তারা বলেন, ইতালী বিএনপিকে শক্তিশালী করতে হলে বৃহত্তর ঢাকার ঐক্যতার প্রযোজন, সকল দুঃখ কষ্ট ভুলে ঐকতার আহ্বান করেন ।

তারা বলেন, এবারের সম্মেলনে যদি আমিনুর রহমান সালাম কে বিজয়ী করে আনতে না পারেন, তবে ইতালী বিএনপিতে ঢাকার অস্তিত্ব বিলিন হয়ে যাবে।

ইতালী বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আনিমুর রহমান সালাম জানান, ঢাকার মধ্যে তার চেয়ে যোগ্য কোনো প্রার্থী থাকলে তাকে স্বীকার করে, তিনিও ঐ যোগ্যতার পক্ষে কাজ করবেন। তবে অবশ্যই ইতালী বিএনপিতে ঢাকার বিজয় সু নিশ্চিত করতে হবে। পরিশেষে সকলে নিকট সর্বোচ্চ সহযোগিতা কামনা করে, আগামীতে ইতালি বিএনপির সম্মেলনে নিজেকে সভাপতি প্রার্থী ঘোষণা করেন।

এসময়ে নেতারা আরও বলেন, আগামি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনতে প্রবাস থেকেও কাজ করবে বিএনপির নেতাকর্মী। আর সে লক্ষ্যে সর্বপ্রথম ইতালীতে বিএনপির নির্বাচিত কমিটির প্রয়োজন। ইতালী বিএনপিতে আমিনুর রহমান সালামের বিকল্প নেই, তারই নেএীতে প্রবাস থেকে শক্তিশালী ভুমিকা পালন করবেন।

বিএনপি প্রতিষ্ঠা সাংগঠনিক সম্পাদক মো: সেলিম সার্বিক তত্বাবধানে বৃহওর ঢাকার অন্তর্ভুক্ত ছয় জেলার নেএীবৃন্দদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান বক্তা বিশেষ ছিলেন জাহাঙ্গীর আলম জুয়েল, বিশেষ অতিথি ছিলেন, লায়লা শাহ, আবুল কালাম সায়মন, কামরুল ইসলাম, বেলাল হোসেন, শরিফ পাইক, সামির হোসেন সাদেক প্রমুখ।

আগামিতে ইতালী বিএনপি প্রার্থীর পক্ষে বিজয়ের প্রত্যাশা করেন উপস্থিত নেএীবৃন্দ। তারা মনে করেন আমিনুর রহমান সালামের হাত ধরেই বাংলাদেশের জাতীয় নির্বাচনে অংশ নিয়ে দলকে ক্ষমতার আসনে আনতে ইতালী বিএনপির নেতাকর্মীরা বিশেষ ভুমিকা পালন করবেন।

পড়ুন: ইতালীতে বাংলাদেশী হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

দেখুন: বিশ্বের যেসব শহরে বসবাস করতে চাইলেই পাবেন জমি ও টাকা

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন