প্রতিবছর ঈদ উপলক্ষ্যে দেশের কারাগারগুলোতে নানা আয়োজন থাকে বন্দিদের জন্য। থাকে বিশেষ খাবার, স্বজনদের সঙ্গে অতিরিক্ত সময় দেখা করার সুযোগ ও বাড়ির রান্না করা খাবারের সুযোগ। এছাড়াও থাকে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, ধর্মীয় অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন। প্রতিবারের মতো এবারও ঈদুল আজহা উপলক্ষ্যে কারাগারগুলোতে বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।
কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের সব কারাগারেই বন্দিরা ঈদের বিশেষ খাবারের মাধ্যমে ঈদ আনন্দে মেতে থাকবেন। ঈদুল আজহা উপলক্ষ্যে কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুক্রবার ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জে দুস্থ বন্দিদের জন্য ৬০০টি লুঙ্গি এবং ৮৫০টি টি-শার্ট বিতরণ করা হয়েছে। আজ ঠিকাদারের মাধ্যমে ৮টি গরু ও ১০টি খাসি জবাই করা হবে। এছাড়া বন্দিদের জন্য কারাগারে বিভিন্ন সাংস্কৃতিক ও বিনোদন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।
এদিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের জেলার এ কে এ এম মাসুদ বলেন, কেরানীগঞ্জের বন্দিরা ঈদের দিন শুরুতেই সকালে নাস্তায় পেয়েছেন পায়েস ও মুড়ি। দুপুরে মুরগির রোস্ট, গরু ও খাসি (যারা গরু খাবেন না)। এছাড়া কোমল পানীয় সালাদ, পান সুপারি ও মিষ্টান্ন থাকবে। রাতে ভাত মাছ আলুর দম।
কারাগারে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে একটি বন্দিদের নিয়ে, আর দুটি স্টাফদের।
পড়ুন: প্রধান উপদেষ্টা ঈদের নামাজ আদায় করলেন জাতীয় ঈদগাহে
এস


