বিজ্ঞাপন

গাইবান্ধায় দুদকের পরিচয়ে প্রতারনা করার সময় হাতেনাতে একজন আটক

গাইবান্ধায় দুদকের সোর্স পরিচয় দিয়ে প্রতারণার করার সময় হাতেনাতে একজনকে আটক করা হয়েছে। আজ রোববার সকালে ডিসি অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের  মৃত ওছিমউদ্দিন  আহমেদের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, আজ রোববার সকালে আটককৃত জাফরুল্লাহ অ্যকাউন্টস অফিসের অফিসে এসে অডিটর কৌশিককে খোজাখুজি করেন এবং অফিস সহায়ক লিমার কাছে  অডিটর কৌশিকের মোবাইল নম্বর চেয়ে নেন। তিনি নিজেকে দুদকের সোর্স পরিচয়ে অ্যাকাউন্টস অফিসের অডিটর কৌশিককে অফিসের বাইরে ডেকে নেয়। পরে দুদকের কর্মকর্তা পরিচয়দানকারী এক ব্যক্তির সাথে মোবাইলে কৌশিকের সঙ্গে কথা বলে দেন। এসময় মোবাইলে থাকা দুদকের অজ্ঞাত কর্মকর্তা পরিচয় দেয়া ব্যক্তি কৌশিককে বলেন, তার বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আছে। বিষয়টি সমাধানের জন্য জাফরুল্লাহর সাথে কথা বলতে বলেন- তিনি। পরে সন্দেহ হলে দুদকের সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে অ্যাকাউন্টস অফিসে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজেকে কখনো রংপুর কখনো দিনাজপুরের বাসিন্দা দাবী করে একেকবার একেক রকম পরিচয় দেন। পরে ভোটার আইডি কার্ডে দেখা যায় জাফরুল্লাহ ঠাকুরগাঁও সদর উপজেলার বড় গাঁ গ্রামের  মৃত ওছিমউদ্দিন  আহমেদের ছেলে।

জেলা অ্যকাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার খন্দকার মাহাতাব আলী বলেন,  প্রতারককে আটক করে বিষয়টি তাৎক্ষনিক জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পুলিশ ও দুদকের কর্মকর্তাকে অবগত করা হয়। তিনি আরও বলেন,
দুদকের শুনানীকে কেন্দ্র করে গাইবান্ধায় সক্রিয় হয়ে উঠেছে প্রতারক চক্র।

খবর পেয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক একেএম নুর আলম সিদ্দিক জেলা অ্যাকাউন্টস অফিসে আসেন এবং সোর্স পরিচয় দেয়া জাফরুল্লাহকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি  বলেন, আগামীকাল সোমবার (১১ মে) গাইবান্ধায় দুদকের গণশুনানী অনুষ্ঠিত হবে। এই গণ শুনানীকে টার্গেট করে একটি চক্র প্রতারনা কৌশলে অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করছে বলে ধারনা করেন তিনি। বিষয়টি দুদকের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রতারনার অভিযোগে আটকৃত ব্যক্তি থানা হেফাজতে আছে। এখন কেউ অভিযোগ করে নাই। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন- মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন থালাপতি বিজয়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন