জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত ঘেষা ঘোনা পাড়া এলাকা থেকে ৬৭২ গ্রাম ওজনের ৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২০ (বিজিবি) জয়পুরহাট ব্যাটালিয়ন।
জয়পুরহাট ২০বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেলে হাটখোলা সীমান্তের ২৮১ নং মেইন পিলারের ৩১ নং সাব পিলারের কাছে ঘোনাপাড়া এলাকায় হাটখোলা বিজিবি ক্যাম্পের সদস্যরা টহল অবস্থায় এক নারীকে চ্যালেঞ্জ করলে ঐ নারী একটি পোটলা ফেলে দিয়ে পালিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা পোটলার মধ্যে থাকা ২১ ক্যারেটের ৬৭২গ্রাম অর্থাৎ প্রায় ৫৮ ভরি সোনা উদ্ধার করে। যার বাজার মুল্য ৯৪ লাখ ৮৯হাজার ৪২০টাকা বলে জানাগেছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরিফুল ইসলাম জানান, উদ্ধারকৃত স্বর্ণ আইনি প্রক্রিয়া শেষে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হবে।
পড়ুন: ভোলায় মেঘনা নদীতে বিকল হয়ে ভাসতে থাকা ট্রলার থেকে মাঝিসহ ৬২ যাত্রীকে উদ্ধার
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
ইম/


