বিজ্ঞাপন

ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো হবে: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব, সেটি হলে তা জাতির জন্য ভালো হবে।

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের ঘোষিত সময়ে জনআকাঙ্ক্ষার প্রতিফলন হয়নি। রোজা, আবহাওয়া, পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। চিন্তা ভাবনা করে এ রোডম্যাপ ঘোষণা করা হয়নি।

এর আগে দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে বিএনপি নেতারা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্যসহ অঙ্গ-সংগঠনের নেতারা।

বিজ্ঞাপন

পড়ুন: নির্বাচনের সময়সীমা নিয়ে পুরো জাতি হতাশ : মির্জা ফখরুল

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন