০২/০৩/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:১৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চামড়া সংরক্ষণে উদ্যোগী প্রশাসন: ফেনীতে মাদ্রাসা ও চামড়া পয়েন্ট পরিদর্শন

চামড়া শিল্প খাতের উন্নয়নে এবং কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ব্যবহারের লক্ষ্যে গঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, কোরবানি ঈদের পরবর্তী ন্যূনতম ১০ দিন চামড়া ঢাকা জেলায় প্রবেশে নিষেধাজ্ঞা বাস্তবায়ন এবং বিজ্ঞানসম্মতভাবে চামড়া সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাঠে নেমেছে প্রশাসন।

বিজ্ঞাপন

শনিবার (৭ জুন) ফেনী সদর উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা ও চামড়া ক্রয়-বিক্রয় পয়েন্ট পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার।

এসময় তিনি সংশ্লিষ্টদের কোরবানির পশুর চামড়া সঠিকভাবে সংগ্রহ ও সংরক্ষণে সরকারি নির্দেশনা অনুসরণ এবং ন্যায্য মূল্য নিশ্চিতকরণে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি চামড়া পাচার রোধে সবাইকে সহযোগিতার অনুরোধ জানান।

প্রশাসনের এই কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা আশা করা হচ্ছে।

পড়ুন: ঈদ রেসিপি: কাটা মসলায় গরুর মাংস ভুনা

দেখুন: লিঙ্গ পরিবর্তন অসুখ নয় জেনেটিক বিষয় |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন