একটু ভারী বা মসলাদার খাবার খেলে পেট ভার হয়ে থাকে। উৎসবের রান্নায় মাংস জাতীয় খাবার বেশি থাকে আর ফাইবার জাতীয় খাবার কম খাওয়া হয়। যে কারণে হজম কঠিন হয়ে যায়। অতিরিক্ত ঝাল-মসলাযুক্ত খাবার খেলে পেট ভার হয়ে যেতে পারে। চলুন জেনে নেওয়া যাক, খাওয়ার পরে পেট ভার লাগলে কী করবেন-
আদা
পেট ভার লাগার সমস্যা দূর করতে পারে আদা। আপনি যদি খাওয়ার পরপরই আদা কুচি ও কয়েক ফোঁটা লেবুর রস কিছুটা পানিতে মিশিয়ে খেয়ে নেন, তাহলে এই পেট ভার লাগার সমস্যা অনেকটাই দূর হবে। এছাড়া আদা দিয়ে চা তৈরি করেও খেতে পারেন।
দই
আপনি মসলাদার কিংবা ভারী খাবার খাওয়ার পরপরই এক বাটি টক দই খেলে নিন। এ ধরনের প্রো-বায়োটিক সমৃদ্ধ খাবার সব সময়েই খাওয়া প্রয়োজন। কারণ এ ধরনের খাবার খেলে অন্ত্রে উপকারী ব্যাক্টেরিয়া বৃদ্ধি পায়। যা হজমে সহায়তা করে। এতে পেট ভার হওয়ার সমস্যা দূর হয়।
পর্যাপ্ত পানি পান করুন
পানি পান করা স্বাস্থ্যকর অভ্যাস, তবে খাবার খাওয়ার ভেতরে নয়। অনেকেই খাবার খাওয়ার সময় ঢকঢক করে অনেকটা পানি পান করে ফেলেন। এমনটা করা যাবে না। কারণ তাতে হজমের সমস্যা আরও বৃদ্ধি পাবে। তবে পর্যাপ্ত পানি পানের বিষয়টি বাদ দেওয়া যাবে না। পানি খেতে হবে খাওয়ার আধা ঘণ্টা আগে বা পরে।
পড়ুন: ঈদের বিশেষ খাবার: কারা খাবেন, কারা নয়, জানালেন পুষ্টিবিদ
এস


