১২/০২/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
23 C
Dhaka
১২/০২/২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বিজিএমইএ নির্বাচনে জয়ী মাহমুদ হাসান খান বাবুকে জীবননগর উপজেলা বিএনপির শুভেচ্ছা

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)-এর নির্বাচনে সভাপতি হিসেবে বিজয়ী হওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও জেলার কৃতি সন্তান মাহমুদ হাসান খান বাবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জীবননগর উপজেলা বিএনপি।

রোববার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জীবননগর উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন খান খোকন, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক ময়েন উদ্দিন মঈনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাহমুদ হাসান খান বাবুর নিজ গ্রাম আন্দুলবাড়ীয়ায় গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় নেতারা বলেন, “মাহমুদ হাসান খান বাবু শুধু চুয়াডাঙ্গার গর্বই নন, গোটা দেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের অন্যতম আশার প্রতীক। তাঁর নেতৃত্বে আমরা গর্বিত জীবননগরসহ সমগ্র চুয়াডাঙ্গাবাসী।”

বিজ্ঞাপন

পড়ুন : ভারত যাওয়ার সময় জীবননগরের সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন