22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ০:২০ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পীরগঞ্জ সীমান্তে বিএসএফের নারী, শিশুসহ ৭ জনকে পুশ-ইন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সীমান্ত দিয়ে ভারত থেকে নারী, শিশুসহ ৭ জনকে বাংলাদেশে পুশ-ইন করেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ জুন) ভোরে উপজেলার জাবরহাট ইউনিয়নের চান্দুরিয়া সীমান্তের ৩৩৮-এর ৫ এস পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেওয়া হয়। 

এ সময় বিজিবি তাদের আটক করে। তারা বর্তমানে চান্দুরিয়া বিজিবি ক্যাম্পে আটক রয়েছেন।

আটককৃতদের বাড়ি দিনাজপুর ও কুড়িগ্রাম জেলায়। তারা হলেন, দিনাজপুর জেলার ফুলবাড়ি থানার সুজনেখুটি গ্রামের মৃত মুনিরউদ্দীনের ছেলে মোহাম্মদ আলী (৫৫), মোহাম্মদ আলীর মেয়ে মৌসুমী (৩০), মোহাম্মদ আলীর ছেলে নুরনবী (১৪), মৃত নুরুলের মেয়ে নুর নাহার (৪৫), কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার হাসনাবাদ গ্রামের আবেদ আলীর ছেলে সফিকুল ইসলাম (৩০) সফিকুল ইসলামের মেয়ে সাহিদা (৭) ও সফিকুলের ছেলে মনিরুল (৫)।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় মোবাইল ফোনে জানান, বিএসএফের সদস্যরা রাতের আধারে দুইটি পরিবারের ২ নারী, ৩ শিশু ও ২ পুরুষকে বাংলাদেশে পুশ-ইন করে। এ সময় বিজিবি তাদের আটক করে। আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক। তারা এখন ক্যাম্পেই আছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় শসা চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

দেখুন: রাজমিস্ত্রি সেজে বাসায় ঢুকে শিশুকে অপহরণ-হত্যা |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন