রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সাংসদ আবু সাইদ চাঁদ বলেন, দেশে সার-জ্বালানি সংকট আর আগুন সন্ত্রাসী করে দেশের ভাবমূর্তি নষ্ট করা যাবে না। দেশের জনগন স্বৈরাচার পলাতক দলের পক্ষে নেই। যারা দেশ ও জাতিকে ভালোবাশে না, তার দলের নেতা-কর্মীদের কথা চিন্তা করে না। পলাতক হাসিনা নিজের নিরাপদ আশ্রয় খুজতে দেশ থেকে পালিয়েছে।
বর্তমান দেশের প্রধান মন্ত্রী দেশ ও জাতীর উন্নয়ন নিয়ে কাজ করছে। বিগত সময়ের স্বৈরাচার আ’লীগ সরকার শুধু মেঘা প্রকল্প করে মিলিয়-বিলিয়ন অর্থ লোপাট করেছে। দেশের শিক্ষা ব্যবস্থা পঙ্গু করে দিয়েছে। সার, জুট মিলস্সহ বিভিন্ন কলকারখনা বন্ধ করে ভারতের সাথে বন্ধুত্ব করেছে। দেশের কৃষি নষ্ট করে কৃষকদের ধ্বংস করে দিয়েছে।
পলাতক হাসিনার দলের নেতা-কর্মীদের দেশে থেকে শান্ত পরিবেশে জীবন যাপনে বিএনপির কোন বাধাঁ ছিল না। কিন্ত হাসিনার আগমনের ভূয়া বার্তার মাধ্যমে দেশে নতুন করে আশান্ত করে তুলেছে। এই সরকার অপ-রাজনীতি বরদাস্ত করা হবে না বলে জানান এমপি।
বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাট উপজেলা আইন শৃঙ্খলা কমিটির উপদেষ্টা রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) সাংসদ আবু সাইদ চাঁদ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার জান্নতুল ফেরদৌস এর সভপতিত্ব করেন।
সভায় মাদক নিমূল, স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা, সড়ক উন্নয়ন, পৌরসভার সেবার মান উন্নয়নে কার্যক্রম ও অবকাঠামো কাজ উন্নতি করন, চিকিৎসা সেবা নিশ্চিতের লক্ষে কাজ করার পরামর্শ দিয়েছেন এমপি। ওই সময় নাগরিক টিভি জেলা প্রতিনিধি মোঃ ওবায়দুল ইসলাম রবি ও সমকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ সনি স্থানীয় বিভিন্ন সমস্যা গুলো নিয়ে কথা বলেন।
বাংলাদেশ ইসলামী জামায়াত চারঘাট উপজেলার আমির আবুল কালাম আজাদ এবং চারঘাট পৌর বিএনপি’র যুগ্ম-সম্পাদক আব্দুল সালেক আদিল বলেন, বর্তমান সারা দেশের ন্যায় রাজশাহীর চারঘাট-বাঘা উপজেলায় আগুন সন্ত্রাসী শুরু করেছে নিষিদ্ধ আ’লীগ অঙ্গ সংগঠন। গতকাল রাতে বাঘা উপজেলার আড়ানী এলাকয় রেল লাইনে গাড়ির টায়ারে আগুন জ¦ালিয়ে নাশকতার সৃষ্টি করে। এছাড়া বাঘার গ্রামিন ব্যাংকে আগুন দিয়ে ধ্বংস করার চেষ্টা করে আ’লীগের সন্ত্রাসীরা। জেলার বিভিন্ন উপজেলায় তারা জ্বালাও পোড়াও সন্ত্রাসী কার্যক্রম করছে।
পরিশেষে এমপি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিএনপি ও বিরোধী দলের নেতাদের সর্তকা অবস্থানে থেকে সাধারন জনগনের নিরাপত্তায় কাজ করার জন্য আহবান জানান। ওই সময় তিনি নিজেও চারঘাট-বাঘা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করে প্রয়োজনিয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পড়ুন : সুনামগঞ্জ সীমান্তে মাদকসহ সাড়ে ৪ লাখ টাকার অবৈধ মালামাল আটক


