শরীয়তপুর গোসাইরহাট উপজেলায় ধার দেওয়া ২০০ টাকা ফেরত না দেওয়ায় মারুফ সরদার (১৯) নামের এক তরুনকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে।
গত রোববার বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার চরধীপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারুফ চরধীপুর গ্রামের শহিদুল সরদারের ছেলে এবং ঢাকার মধ্যবাড্ডায় ফলের ব্যবসা করতেন। ঘটনার দিনই নিহত মারুফের বড়বোন পাপিয়া গোসাইরহাট থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন।
মামলা সূত্রে জানা গেছে, চরধীপুর গ্রামের মারুফ সরদার (১৯) সঙ্গে একই বাড়ির রিফাত(২০) বন্ধুত্ব। মারুফ ঢাকার মধ্য বাড্ডা এলাকায় ফলের ব্যবসার সুবাধে ঐ এলাকায় বসবাস করতেন ঈদ উপলক্ষে বাড়িতে আসে এরপরে মারুফরে সাথে রিফাতের দেখা হয় এসময় রিফাত মারুফের কাছে তার ২০০ টাকা ফেরত চায় রিফাত জবাবে মারুফ বলে আজকে নাই পরে দিয়ে দিমু। এ সময় রিফাত ধারের ২০০ টাকা ফেরত না দেওয়ার কারণ জানতে চান। এনিয়ে তাদের মধ্যে তুমুল বাকবিতন্দ্রা হলে পরে মারুফকে মেরেফেলার ভয়ভিতী দেখায় এবং রিফাত তার লোকজন আসতে বলে।
মারুফ ভয়ে দৌড়ে নিজ বাড়িতে ঘরে ঢুকে পরে তখন রিফাত তাকে মারার জন্য ঘরে প্রবেশ করে একপর্যায়ে মারুফকে ছুরিকাঘাত করার ঘটনা ঘটে এসময় মারুফকে ছুরি দিয়ে কুপাতে থাকলে এতে তার পেটের ভিতর থেকে নাড়ি ভুড়ি বের হয়ে যায়। মারুফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে রিফাত দৌড়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। এরপরে আইসিওতে রাখা হয় মারুফকে। এরপরে টানা দিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ সকালে কর্তব্যরত চিকিৎসক মারুফকে মৃত ঘোষণা করেন।
নিহত মারুফের বড় বোন পাপিয়া আক্তার বলেন, আমার ভাই মারুফের কাছে দুইশত টাকা পাইতো রিফাত। ঈদের পরদিন বিকেলে মারুফ ঘুরতে বাড়ি থেকে বের হওয়ার সময় তাকে পথে মধ্যে আটকায় বন্ধু রিফাত এসময় মারুফের কাছে দুইশত টাকা চায় রিফাত মারুফ বলেন আমার কাছে এখন টাকা নাই দুইএকদিন পরে দিমু এখন আমি ঘুরতে যাচ্ছি। এরপরে রিফাত মারুফের কাছে এখনই টাকা দাবি করে কিন্তু মারুফ বলে এখন নাই তুই চলে যা। একথা বলতেই মারুফকে মারপিট শুরু করে। এসময় মারুফ তাদের হাত থেকে বাচার জন্য দৌড়ে তার বাড়িতে ঘরের ভিতর চলে যায় এসময় রিফতা তাকে ধরার জন্য ধাওয়া করে জোরপুর্বক বসতঘরে ঢুকে তাকে পেটের মধ্যে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গোসাইরহাট থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) মফিজ বলেন, ধারের টাকা ফেরত না দেয়ায় ছুরি বসিয়ে দিয়ে পালিয়েছে রিফাত। ঢাকার মেডিক্যাল হাসপাতালে তিনদিন চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান মারুফ। রিফাতকে গ্রেপ্তারে অভিযান চলছে। মারুফের লাশ ঢাকার শাহবাগ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

