২০/০২/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৬:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ার জায়গা নিয়ে বিরোধের জেরে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত শতাধিক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গোষ্ঠীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে দফায় দফায় বেলা ১২টা পর্যন্ত সরাইল-অরুয়াইল সড়কে এই সংঘর্ষ চলে। এসময় সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে শিশু চেয়ারম্যানের গোষ্ঠীর রাজিব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সরাইল-অরুয়াইল সড়কের মাঝে এই সংঘর্ষ চলে প্রায় দেড় ঘন্টা। এতে উভয় পক্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে দুই গোষ্ঠীগত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পুলিশ ঘটনা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

পড়ুন: জয়পুরহাটে ঢাকাগামী বাসে সেনা অভিযান, অতিরিক্ত ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

দেখুন: আইনজীবীর সঙ্গে কথা বলে শিগগিরই শাকিবের বিরুদ্ধে ব্যবস্থা নেব

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন