বিজ্ঞাপন

সংঘর্ষের ঘটনায়-কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ জনকে সাময়িক বহিষ্কার

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ২নং জামাল ইউনিয়নে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে নিহত ও বাড়িঘর ভাংচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ও ২ জনকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা বিএনপি।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর ৩ টার দিকে জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবু সাঈদ জোয়ার্দ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জামাল ও কোলা ইউনিয়নে অভ্যন্তরিন সংঘর্ষে দুইজন নিহত ও বাড়িঘর ভাংচুরের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে জেলা বিএনপির সিদ্ধান্তসমূহ:

কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হলো। কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ডা. নুরুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাবেক সদস্য আশরাফ হোসেনকে দলীয় সকল পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এছাড়াও পরবর্তীতে উক্ত ঘটনাবলির সাথে জড়িত যদি কেউ থাকে, অধিকতর ও তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাপ্পী।

উল্লেখ্য, গত ১ জুন উপজেলার ২নং জামাল ইউনিয়নের নাকোবাড়িয়া এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউনুছ আলী ও মহব্বত আলী নামে দুই ভাই নিহত হন। এ ঘটনার পর থেকে ওই ইউনিয়নে এক সেনা কর্মকর্তার বাড়িসহ প্রায় শতাধিক বাড়িতে ভাংচুর-লুটপাটের ঘটনা ঘটেছে।

পড়ুন: হালসা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি-৯৫ ব্যাচের ৩০ বছর পূর্তি

দেখুন: আবারও কী শুরু হচ্ছে শাকিব-অপুর সংসার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন