বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবক দল নেত্রী সাগরকে নোয়াখালীতে ফুলেল শুভেচ্ছায় বরণ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ও ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এ.পি.পি শাহিনুর বেগম সাগর নোয়াখালীতে আগমন করায় তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরন করে নিয়েছেন দলীয় নেতা কর্মীরা।
আজ বৃহস্পতিবার দুপুরে তীব্র তাপদাহের মধ্যে নোয়াখালী জেলা সদরের সোনাপুর জিরোপয়েন্টে শাহিনুর বেগম সাগরকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেয় নেতাকর্মীরা।

বিজ্ঞাপন


এসময় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মহিলা বিষয়ক সম্পাদক নয়ন মনি, জিয়া মঞ্চ কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, নোয়াখালী জেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক ফারজানা শামস টুম্পা, ঢাকা মহানগর উত্তর ছাত্রদল নেতা ফারহানুল পিয়ালসহ নোয়াখালী পৌর ছাত্রদল, সোনাপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


দলীয় নেতাকর্মীরা জানান, শাহিনুর বেগম সাগর পতিত আওয়ামী লীগ সরকার বিরোধী সকল আন্দোলন-সংগ্রামে ঢাকার রাজপথে সামনের সারিতে ছিলেন। সর্বশেষ গত জুলাই-আগষ্টে ছাত্র-জনতার আন্দোলনেও তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন। তাই দলের গুরুত্বপূর্ণ স্থানে এই ত্যাগী নেত্রীকে মূল্যায়নের দাবি জানান নেতাকর্মীরা।

পড়ুন: সংঘর্ষের ঘটনায়-কালীগঞ্জ উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ২ জনকে সাময়িক বহিষ্কার

দেখুন: দুই নারীকে নি র্যাতন: রাগে-ক্ষোভে ফুঁসছে ভারতের মণিপুর 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন