বিজ্ঞাপন

ইসরায়েলের ড্রোন হামলায় লেবাননে আরেক বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় আরও এক বাংলা‌দে‌শি কর্মীর নিহ‌তের তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। একই ঘটনায় আরেক বাংলা‌দে‌শি কর্মীর মৃত্যদেহটি ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

বুধবার (১৩ মে) বৈরুতের বাংলাদেশ দূতাবাস জা‌নি‌য়ে‌ছে, গত ১১ মে রাতে লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিয়ের মাইফাদুন এলাকায় আবাসস্থলে ইসরায়েলি ড্রোন হামলায় সাতক্ষীরার শ্রী শুভ কুমার দাস এবং নর‌সিংদীর ক‌রিম মিয়া মৃত্যুবরণ করেছেন মর্মে বিভিন্ন সূত্র হতে জানা যায়।

আজ ১৩ মে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রসের সহায়তায় হামলাস্থল হতে একটি অঙ্গবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। মরদেহটি শ্রী শুভ কুমার দাস-এর মরদেহ হিসেবে প্রতিবেশী অপর একজন প্রবাসী বাংলাদেশি কর্মী (রাজিব) নিশ্চিত করেছে। মরদেহটি নাবাতিয়ের নাযদ হাসপাতালে রাখা হয়েছে।

একই হামলাস্থলে অবস্থানকারী অপর বাংলাদেশি কর্মী ক‌রিম মিয়া (সম্ভাব্য) মৃত্যদেহটি ধ্বংসস্তূপের নীচে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে লেবানিজ আর্মি এবং লেবানিজ রেডক্রস অপর মরদেহের উদ্ধার কাজ চালাতে পারেনি মর্মে একটি সূত্র থেকে জানা গেছে। অপর (সম্ভাব্য) মরদেহ উদ্ধারের বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সহিত যোগাযোগ চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : ইসরাইলি হামলায় লেবাননে ১২ জন নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন