বিজ্ঞাপন

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃতদের মধ্যে মরিয়ম আক্তার (সাড়ে তিন বছর) জেলার সদর উপজেলার নাটাই উত্তর ইউপির বিহাইর পশ্চিমপাড়া গ্রামের মো. কাউসার মিয়ার মেয়ে ও একই উপজেলার ধানসার গ্রামের শাহেদ মিয়ার মেয়ে সাহিদা আক্তার (আড়াই বছর)। শিশু শাহিদা আক্তার তার নানার বাড়ি বিহাইর বেড়াতে এসেছিল।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, ‘ উঠানে খেলা করছিল দুই শিশু। খেলতে খেলতে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায় তারা। তাদের না পেয়ে স্থানীয়রা ও তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। পরে বাড়ির পাশের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: জমি সংক্রান্ত বিরোধ : ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

দেখুন: চকলেট ও কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই শিশু শ্লীলতাহানি,

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন