১১/০২/২০২৬, ২০:০২ অপরাহ্ণ
25 C
Dhaka
১১/০২/২০২৬, ২০:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

গোপালগঞ্জে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ১৫

গোপালগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ৩ টি বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তা ও বাসের হেল্পার নিহত হয়েছেন। এ ঘটনায় নৌ বাহিনীর এক কর্মকর্তা সহ আহত হয়েছে অন্তত ১৫ জন।

রোববার (১৫ জুন) ভোররাতে ঢাকা খুলনা মহাসড়কে সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ কর্মকর্তা ও বাসের হেল্পারের মৃত্যুর বিষয়টি ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মোঃ মাকসুদুর রহমান মোরাদ নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, পুলিশ ফাঁড়ির সামনে দাড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সাথে সাথে এসপি গ্রীন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। এ ঘটনায় আরমান পরিবহনের হেল্পার ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনা গামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস ৩টি ও ট্রাককে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়।

এ সময় উদ্ধার কাজে নিয়োজিত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই (ATSI) রফিকুল ইসলামসহ ৩ পুলিশ সদস্য গুরুতর আহত হন। আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: গোপালগঞ্জে নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন করেছে শ্রমিকদল

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন