বিজ্ঞাপন

ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের কেন্দ্রীয় কমিটি গঠন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। অনুমোদিত ১৫১ সদস্যের এই কমিটিতে মো. আলতাব হোসেনকে সভাপতি ও মো. আব্দুল্লাহ আল মমিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিগত ২৩ মে ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক শনিবার (১৪ জুন) রাতে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে নোয়াখালী জেলা কমিটির বর্তমান সভাপতি আ.ন.ম সেলিমকে সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলামকে যুগ্ম সম্পাদক নির্বাচিত করা হয়।

এদিকে নোয়াখালীর কৃর্তি সন্তান আ.ন.ম সেলিম ও মো. শহিদুল ইসলামকে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিতে গুরুত্বপূর্ণ পদে স্থান দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা।

এনএ/

দেখুন: আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষনাসহ যেসব সিদ্ধান্ত নিলো উপদেষ্টা পরিষদ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন