২০/০২/২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
32 C
Dhaka
২০/০২/২০২৬, ১৬:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

শঙ্কিত হওয়ার কারণ নেই, আমরা টেন্ডারবাজি করব না: এনসিপি নেতা জাহিদ

রাঙামাটির বিএনপি নেতাদের উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাঙামাটি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মো. জাহিদুল ইসলাম বলেন, ‘পার্বত্য অঞ্চলে জাতীয় রাজনীতি করতে গেলে কিছু প্রতিবন্ধকতা আছে। এনসিপি যদি এখানে খুব বেশি শক্তিশালী হয়, হয়তো অন্য কারো মাথা ব্যথা হতে পারে। পেট ব্যথার কারণ হতে পারে। কিন্তু আমাদের দ্বারা এদের কোনো শঙ্কিত হওয়ার কারণ নেই। নাগরিক পার্টি করছি আমরা টেন্ডারবাজি-চাঁদাবাজি করার জন্য না। এরা যদি মনে করে তাদের চাঁদাবাজি-টেন্ডারবাজিতে হাত পড়বে, কোনো সমস্যা হবে এটা নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আমরা নিয়মতান্ত্রিক, সুশৃঙ্খল ও গণতান্ত্রিকভাবে আমাদের কার্যক্রম চালিয়ে যাবে।এদেরকে নিয়ে আমাদেরও শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

বিজ্ঞাপন

রোববার (১৫ জুন) সন্ধ্যায় রাঙামাটি জেলা শহরের কে কে রায় সড়ক এলাকায় একটি রেস্তেরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে রাঙামাটিতে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক কার্যক্রম শুরু করল দলটি।

কমিটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জবাব দিয়ে জাহিদুল ইসলাম আরও বলেন, ‘কিছু কিছু নেতা হয়তো মনে করতে পারে পুরো রাঙামাটিটা উনার তাবেদারিতে চলবে। এই সংগঠন (এনসিপি) যদি মাথাচাড়া দিয়ে দাঁড়ায় হয়তো উনার তাবেদারি একটু কমে যেতে পারে; কোনো সমস্যা হতে পারে। কিছু নেতার (বিএনপি) কিছু কয়েক সদস্য এগুলা নিয়ে লেখালেখি করছে।’

রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী বিপিন জ্যোতি চাকমা বলেন, ‘জুলাই-আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে গঠিত জাতীয় নাগরিক পার্টি-এনসিপি রাঙামাটিতে সাংগঠনিক কার্যক্রম শুরু করলো। যে কোনো কমিটি কিংবা সংগঠন গঠনের পর বিভিন্ন আলোচনা-সমালোচনা হয়েই। আমরা সেগুলাকে পাথেয় হিসেবে নেব। গ্রহণ করার মতো আলোচনা-সমালোচনা থাকলে সেগুলোকে গ্রহণ করব। আমরা সকলের সহযোগিতা চাই।’

সংবাদ সম্মেলনে এনসিপি রাঙামাটি জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ককারী বিপিন জ্যোতি চাকমা, যুগ্ম সমন্বয়ককারী মো. জাহিদুল ইসলাম, উজ্জ্বল চাকমা, মো. সাহেদুল ইসলাম, শাহিদুল ইসলাম খান, দিবাকর চাকমাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে, গত শনিবার (১৫ জুন) রাতে বিপিন জ্যোতি চাকমাকে প্রধান সমন্বয়কারী, ছয় জনকে যুগ্ম সমন্বয়কারী করে ২৪ সদস্য বিশিষ্ট এনসিপির রাঙামাটি জেলা সমন্বয় কমিটি প্রকাশিত হয়। যদিও অনুমোদিত কমিটিতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ৫ জুনের সাক্ষর রয়েছে।

এনএ/

দেখুন: বিএনপির ছায়াতলে আসছে এনসিপি? জামায়াত থাকবে বিরোধী ভূমিকায়?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন