১০/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৭:৫৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ভ্যালেরি টেইলরকে সম্মানজনক CBE উপাধিতে ভূষিত করেছে যুক্তরাজ্য

বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের সেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশে কর্মরত ব্রিটিশ নাগরিক ভ্যালেরি টেইলরকে CBE (Commander of the Order of the British Empire) উপাধিতে ভূষিত করেছে যুক্তরাজ্য। ২০২৫ সালে রাজা তৃতীয় চার্লসের জন্মদিন উপলক্ষে প্রকাশিত “Overseas and International Honours List”-এ তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

এই তালিকায় বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত ব্রিটিশ নাগরিকদের স্বেচ্ছাসেবামূলক ও দাতব্য কাজ, আন্তর্জাতিক সহযোগিতা এবং যুক্তরাজ্যের স্বার্থে ব্যতিক্রমধর্মী অবদানের স্বীকৃতি দেওয়া হয়।

ভ্যালেরি টেইলর বাংলাদেশের প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)-এর প্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরে তিনি দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী, বিশেষ করে প্রতিবন্ধী ব্যক্তিদের চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক অন্তর্ভুক্তির জন্য কাজ করে আসছেন।

১৯৬৯ সালে ‘Voluntary Service Overseas (VSO)’-এর মাধ্যমে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তানে আসেন এবং চট্টগ্রাম হিল ট্র্যাক্টসের একটি ছোট মিশন হাসপাতালে ফিজিওথেরাপি সেবা দেওয়ার মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়। পরবর্তীতে ১৯৭৯ সালে তিনি সিআরপি প্রতিষ্ঠা করেন, যা এখন দেশের অন্যতম প্রধান পুনর্বাসন কেন্দ্র হিসেবে পরিচিত।

এই বছর মোট ১১০ জন ব্যক্তিকে “Overseas and International Honours List”-এ অন্তর্ভুক্ত করা হয়েছে, যাঁদের অবদান আন্তর্জাতিক উন্নয়ন, পররাষ্ট্রনীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে।

এ তালিকায় আরও রয়েছেন স্টিফেন ক্যাভানাঘ, যিনি ইন্টারপোলের পুলিশ পরিষেবার নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁকে আন্তর্জাতিক পুলিশিং ও জননিরাপত্তায় অবদানের জন্য নাইট উপাধিতে ভূষিত করা হয়েছে।

এনএ/

দেখুন: রানির বদলে কেন ক্যামিলা পেলেন ‘কুইন কনসোর্ট’ উপাধি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন