১২/০২/২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:১৭ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে বিএনপির সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা

পরিবেশ সংরক্ষণে ভূমিকা রাখতে বাগেরহাট জেলা বিএনপির উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম।

বিজ্ঞাপন

আজ সোমবার (১৬ জুন) দুপুরে বাগেরহাট পৌর পার্কে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

বিএনপি নেতারা জানান, কর্মসূচির আওতায় শহরের বিভিন্ন এলাকায় কয়েকশত গাছ রোপণ করা হবে এবং এই উদ্যোগে তরুণদের সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়দুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, যুবদল নেতা নিয়াজ হোসেন শৈবাল, শেখ নাহিদুল ইসলাম, ফিরোজ আহমেদ, ফয়জুল হক মন্টু, শাহরিয়ার রুবেল, তৌহফিক হাসান তপু, ছাত্রনেতা শেখ আল মামুন, শামীম মুন্সি, জসিম মিনা সহ স্থানীয় নেতাকর্মীরা।

আহ্বায়ক তালিম বলেন, “আজকের প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে হলে গাছ লাগানোর বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

এনএ/

দেখুন: বিএনপি-এনসিপির ‘প্রস্রাব’ কান্ড, রাজনীতির মাঠে হাস্যরস! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন