১২/০২/২০২৬, ৭:১১ পূর্বাহ্ণ
16 C
Dhaka
১২/০২/২০২৬, ৭:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাগেরহাটে ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু, পল্লী চিকিৎসককে গণধোলাই

বাগেরহাটের চিতলমারীতে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (১৫ জুন) রাতে উপজেলার খাসেরহাট বাজারে এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম মুশফিক শেখ, সে চরবানিয়ারী ইউনিয়নের মুসলিমপাড়া গ্রামের রুবেল শেখের একমাত্র ছেলে।

শিশুটির পরিবার জানায়, খেলতে গিয়ে টিনের ওপর পড়ে পেট কেটে যায় মুশফিকের। পরে তাকে স্থানীয় পল্লী চিকিৎসক রঞ্জিত ডাকুয়ার কাছে নেওয়া হলে তিনি ১১টি সেলাই দেওয়ার পাশাপাশি চারটি ইনজেকশন পুশ করেন। এরপেরই শিশুটির শারীরিক অবস্থা খারাপ হতে শুরু করে। দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা রঞ্জিত ডাকুয়াকে গণধোলাই দিয়ে আটকে রাখে। খবর পেয়ে চিতলমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চিতলমারী থানার ওসি এস এস শাহাদাৎ হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করে। এখনও পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এনএ/

দেখুন: বাগেরহাটে পৌরসভার বেশিরভাগ রাস্তার বেহাল দশা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন