টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যটিংয়ে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার (১৭ জুন) গলে শুরু হয়েছে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দুই টেস্টের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ।
টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
টস জিতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন বলেছেন, উইকেট শুকনো এবং শেষে বোলিংয়ের চিন্তা থেকেই তাঁরা আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
তবে গলে সিরিজের প্রথম ম্যাচের দিন শুরুতেই ধাক্কা খেতে হয়েছে বাংলাদেশকে। জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজকে ছাড়াই মাঠে নেমেছে বাংলাদেশ দল। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার নাঈম হাসান।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ ও নাঈম হাসান।
অপরদিকে শ্রীলঙ্কা দলে আছে দুই অভিষেক। টপ অর্ডার ব্যাটার লাহিরু উদারা এবং দুই হাতেই বল করতে পারদর্শী থারিন্দু রত্নায়েকা আছেন একাদশে। আর এই টেস্ট দিয়েই নিজের শেষ টেস্ট খেলতে নামছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিসাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কামিন্দু মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কুশাল মেন্ডিস (উইকেটকিপার), মিলান রত্নায়েকা, থারিন্দু রত্নায়েকা, প্রভাত জয়সুরিয়া, আসিথা ফার্নান্দো।
পড়ুন: নারী ওয়ানডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
এস


