বিজ্ঞাপন

আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে দায়িত্ব নেবেন না ইশরাক

আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দায়িত্ব নেবেন না বলে জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। পাশাপাশি স্থানীয় সরকার প্রধান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার উপর দুর্নীতির অভিযোগ তোলেন তিনি।

বিজ্ঞাপন

টানা অবস্থান কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (১৭ জুন) সকালে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেন ইশরাকের সমর্থকরা।

সমর্থকদের এ কর্মসূচিতে এসে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন জানান, আনুষ্ঠানিক প্রক্রিয়ায় শপথ গ্রহণ না করা পর্যন্ত মেয়রের পদে দায়িত্ব পালন করবেন না।

স্থানীয় সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ইশরাক বলেন, রাজনৈতিক ও আর্থিকভাবে লাভবান হচ্ছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এজন্য তিনি ঢাকা দক্ষিণ সিটির প্রসাশক হিসেবে কাছের মানুষকে দায়িত্ব দিয়েছিলেন।

সিটি করপোরেশনে এসে স্থানীয় সরকার কী ধরণের দুর্নীতির সঙ্গে জড়িত সেই বিষয়টি খুঁটিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানান তিনি।

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে এ অবস্থান কর্মসূচি ঢাকা দক্ষিণ সিটির রাজপথে ছড়িয়ে পড়বে।

এদিকে নগর ভবন বন্ধ থাকায় চরম ভোগান্তিতে জণগণ চাইছেন প্রতিকার।

পড়ুন: নগর ভবনের সামনে ফের ইশরাকের সমর্থকদের অবস্থান

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন