28.5 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৯:০২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নোয়াখালীতে বিরল প্রজাতির সাদা রঙের সাপ উদ্ধার

নোয়াখালী সদর উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামে বিরল প্রজাতির সাদা রঙের একটি সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার রাতে উপজেলার পশ্চিম বদরীপুর গ্রামের সাদ্দাম হোসেনের বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।

বিরল প্রজাতির সাদা রঙের সাপটির একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।

সাদ্দাম হোসেন জানান, সোমবার রাতে নিজ বাড়ির আঙ্গিনায় টচ লাইটের আলোতে মাছ শিকার করছিল তার ১৩ বছর বয়সী কিশোর ছেলে মো. আরাফাত হোসেন মুনতাকিম। এসময় বাড়ির বাউন্ডারী ওয়ালের পাশে বিরল প্রজাতির সাপটি দেখে আরাফাত সাপটিকে না মেরে একটি পানির বোতলে কৌশলে সাপটিকে ডুকিয়ে নেয়। পর বিরল প্রজাতির সাপটি বিষধর জেনে তা বন বিভাগের মাধ্যমে বনে অবমুক্ত করতে তাদের এক আত্মীয়ের কাছে পাঠিয়ে দেন।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে এক সঙ্গে মা-মেয়ের আত্মহত্যা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন