23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:৪৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফরিদপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন ধ্বংস

ফরিদপুরের নগরকান্দায় নকল সিগারেট ও নিষিদ্ধ পলিথিন জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত ৯টার দিকে উপজেলা সদর বাজারের রাকিব স্টোরে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন।

এ সময় রাকিব স্টোরের মালিক শরিফউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সাথে জব্দকৃত নকল সিগারেট ও পলিথিন ব্যাগ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ, পুলিশের উপপরিদর্শক শহিদুল ইসলামসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার নগরকান্দা উপজেলা সদর বাজারের দুটি দোকানে অভিযান চালানো হয়। এ সময় রাকিব স্টোরে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৫২০ শলাকা নকল সিগারেট ও ৩০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা করা হয়। এখনই সাথে রাকিব স্টোরের স্বত্ত্বাধিকারী শরিফউদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছ।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবিরউদ্দিন বলেন, রাখিব স্টোরে নকল চেগারেট ও নিষিদ্ধ ঘোষিত পলিথিন পাওয়ায় দোকানের মালিক শরিফ উদ্দিনকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চেগারেট ও নিষিদ্ধ পলিথিন জনসম্মুখে ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে তিনি আরো জানান।

বিজ্ঞাপন

পড়ুন: ফরিদপুরে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ৫, আহত ৪

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন