32.8 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১৩:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ১৮ দিনের রিমান্ডে

কক্সবাজারে হত্যাসহ ৭ মামলায় সাবেক সংসদ সদস্য জাফর আলমের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছে চকরিয়া আদালত।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৮ জুন) সকাল ৯টায় চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি মুহাম্মদ গোলাম সরওয়ার।

তিনি বলেন, সাবেক এ সংসদ সদস্যের বিরুদ্ধে চকরিয়া ও পেকুয়া থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে। রাষ্ট্রপক্ষ পৃথক পৃথক মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তাকে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তার মধ্য দিয়ে সকাল ৭টায় চকরিয়া আদালতে হাজির করা হয়। পরে নয়টার দিকে আদালতে তোলা হলে আদালত এ রায় দেন। বর্তমানে তাকে চকরিয়া থানা হেফাজতে রাখা হয়েছে।

এদিকে জাফর আলমকে আনার খবরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকরিয়া থানার মোড় চত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করে। সাবেক এমপি জাফরের ফাঁসির দাবিতে চকরিয়া উপজেলার নির্যাতিত বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ ও মিছিল বের করলে সেনাবাহিনীর বাঁধায় তা শেষ করে চলে যায় আন্দোলনকারীরা।

চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, আওয়ামী দুঃশাসনকালে সাবেক এমপি জাফর বাহিনীর হাতে শত শত বিএনপি নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। এমপি জাফর বাহিনীর হাতে খুন হয়েছে নিরীহ লোকজনসহ অন্তত ৭ নেতাকর্মী। আমরা এমপি জাফরের ফাঁসি চাই। অন্যদিকে তার মুক্তির দাবিতেও একটি বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এনএ/

দেখুন: কক্সবাজারে লাখো পর্যটকের ভিড়, ছাড়ের ঘোষণা ‘ধাপ্পাবাজি’ 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন