১৫/০২/২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ
17 C
Dhaka
১৫/০২/২০২৬, ৬:১৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

চরফ্যাশনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনার

ভোলার চরফ্যাশনে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

আজ বুধবার (১৮ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কার্যালয়, চরফ্যাশন, ভোলা এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথির সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।

প্রকল্প বিষয়ে বিস্তারিত তুলে ধরেন হাসপাতাল সমাজসেবা কার্যালয়, ভোলা’র সমাজসেবা অফিসার সেলিনা আক্তার।
সঞ্চালনা করে উপজেলা সমাজসেবা অফিসার মামুন হোসেন। সেমিনারে জানানো হয়, প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর মধ্যে কামার,কুমার,শতরঞ্জি প্রস্তুতকারী,নাপিত (হেয়ার ড্রেসার),বাঁশ-বেত পণ্য প্রস্তুতকারী,কাঁসা পণ্য প্রস্তুতকারী,লোকজ শিল্পী (বাউল/কীর্তন/চল/ভাষাণ/জারি),লোকজযন্ত্র,জুতা মেরামত ও প্রস্তুতকারী (মুচি),নকশি কাথাঁ প্রস্তুতকারী পেশায় জড়িততের জীবিকার মান উন্নয়নে যেভাবে প্রযুক্তির সহায়তায় যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে এ সকল জনগোষ্ঠীকে আধুনিকায়ন করে বেকারত্ব দূর করা যায় তার লক্ষ্যে এ প্রকল্প নিয়ে কাজ করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর । আরো জানানো হয়, প্রকল্পটি দেশের ৮ বিভাগের ৫৭ জেলার ১৫০ টি উপজেলায় বাস্তবায়ন করছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তর।

এ সময় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর বিভিন্ন ব্যক্তিগন উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের সমাবেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন