22.7 C
Dhaka
০৩/০৩/২০২৬, ২৩:৪৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

নেত্রকোনায় বিস্ফোরক মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় হাবিবুর রহমান খান (২৯) নামের এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তিনি উপজেলার হুগলা (পশ্চিমপাড়া) গ্রামের নাজিম উদ্দিনের ছেলে এবং পূর্বধলা উপজেলার ৯নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (১৯ জুন) গ্রেফতার সত্যতা নিশ্চিত করেন পূর্বধলার থানার ওসি মোহাম্মদ নূরুল আলম। এরআগে গত মঙ্গলবার দিনগত রাতে হাবিবুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।

ওসি জানান, গ্রেফতারকৃত হাবিবুর রহমান পূর্বধলা থানায় একটি বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন।

মামলাটি গত ১ ডিসেম্বরে দায়ের করা হয়। আজ (বৃহস্পতিবার) দুপুরের দিকে গ্রেফতারকৃত হাবিবুর রহমান খানকে জেলা আদালতে পাঠানো হয়। পরে আদালত তাকে কারাগারের প্রেরণ করেন।

এনএ/

দেখুন: নেত্রকোনায় জমি দখলকে কেন্দ্র করে যা ঘটলো

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন