বিজ্ঞাপন

লাঙ্গলবন্দে ইস্কনের উদ্যোগে জগন্নাথ দেবের রথযাত্রা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার চরশ্রীরামপুরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)-এর উদ্যোগে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রথযাত্রাটি শ্রীশ্রী নিতাই চৈতন্য আশ্রম, চরশ্রীরামপুর থেকে শুরু হয়ে জহরপুর, প্রেমতলা হয়ে লাঙ্গলবন্দ রাজঘাটে গিয়ে শেষ হয়। এ সময় শত শত ভক্তবৃন্দ হরিনাম সংকীর্তন, কীর্তন ও ভক্তিমূলক সংগীতে অংশ নেন। পুরো পথজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (নি আর এল) দীলিপ কুমার বনিক। মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মঞ্জুরুল আলম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, মুছাপুর ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক আলী হোসেন,বন্দর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিন আহমেদ, বন্দর থানা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীশ্রী নিতাই চৈতন্য আশ্রমের অধ্যক্ষ শ্রীকৃষ্ণকান্ত দাস ব্রহ্মচারী এবং সঞ্চালনা করেন ড. সঞ্জয় কৃষ্ণ দাস (পিএইচডি)।

এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন)-এর প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপাশ্রীমূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের আদর্শ ও শিক্ষার আলোকে ভক্তিমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে সকল ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : নরসিংদীতে ২ মাসের শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন