29.4 C
Dhaka
০৫/০৩/২০২৬, ২০:৪২ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বিএনপি নেতা শাহজাহান নোয়াখালীতে আগমন উপলক্ষে গণসংযোগ ও মিছিল

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শাহজাহান আগামী ২৫ জুন নিজ জেলা নোয়াখালীতে আগমন উপলক্ষে গণসংযোগ ও আনন্দ মিছিল করেছে দলীয় নেতাকর্মীরা।

শুক্রবার (২০ জুন) বিকালে জেলার সুবর্ণচর উপজেলার বৈরাগী বাজারে চর আমান উল্যাহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই গণসংযোগ ও মিছিলের আয়োজন করা হয়।

গণসংযোগ ও মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে চর আমান উল্যাহ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা কৃষক দলের সাবেক সাধারণ সম্পাদক জামাল উদ্দিন গাজী, সুবর্ণচর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো.বেলাল হোসেন সুমন প্রমূখ।

গণসংযোগ ও মিছিলে স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই সহস্রাধিক নেতাকর্মী অংশ নেয়।

উল্লেখ্য, মো. শাহজাহান গত ২১ জানুয়ারি হার্টের ব্লাব, ফুসফুসের সংক্রমণ, পোষ্টেট, কিডনী, গেষ্টলজী রোগে আক্রান্ত হয়ে ব্যাংকক ইন্টারন্যাশনাল হসপিটালে ভর্তি হন। সেখানে ডা. বিথুন পিটিগুগোল এর নেতৃত্বে মোট ৮জন ডাক্তারের সম্বনেয়ে গঠিত টিমের অধীনে নিবিড় পরিচর্যায় হার্টের ব্লাব পরিবর্তনসহ যাবতীয় চিকিৎসা শেষে দেশে ফিরে আসেন। বর্তমানে মো. শাহজাহান সুস্থ্য ও স্বাভাবিক রয়েছেন। তাই দীর্ঘ ৫ মাস পর আগামী ২৫ জুন নিজ জেলা নোয়াখালীতে আগমন করবেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে বিএনপি নেতা শাহজাহানকে স্বাগত জানিয়ে মিছিল

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন