28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:৪০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যুদ্ধে ইরানের চেয়ে ইসরায়েল ভালো করছে: ট্রাম্প

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে ইসরায়েল “অনেকটাই এগিয়ে” আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এই মুহূর্তে ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলা “কঠিন” হবে। শুক্রবার (২০ জুন) নিউ জার্সিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি। খবর টাইমস অব ইসরায়েল।

বিজ্ঞাপন
যুদ্ধে ইরানের চেয়ে ইসরায়েল ভালো করছে: ট্রাম্প

ট্রাম্প বলেন, যখন কেউ যুদ্ধে এগিয়ে থাকে, তখন তাকে থামাতে বলা আরও কঠিন হয়ে যায়। হারতে থাকা পক্ষকে থামানো সহজ। তবে আমরা ইরানের সঙ্গে কথা বলছি এবং এটা চালিয়ে যেতে প্রস্তুত ও সক্ষম।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, যুদ্ধে ইসরায়েল ভালো করছে, অন্যদিকে ইরান ততটা ভালো করছে না। এখন তাদের কাউকে থামাতে বলা সহজ নয়।

মার্কিন প্রশাসনে ট্রাম্পের এ মন্তব্যকে বর্তমান পরিস্থিতির পটভূমিতে বেশ তাৎপর্যপূর্ণ বলেই দেখছেন বিশ্লেষকরা। তিনি স্পষ্ট করে কোনো পক্ষকে যুদ্ধ থামানোর আহ্বান জানাননি, বরং যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সংলাপ চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাই তুলে ধরেছেন।

অন্যদিকে, গত সপ্তাহে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সাফ জানিয়ে দেন, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা সম্ভব নয়। তিনি বলেন, ইসরায়েল ফিলিস্তিনে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তা পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি। আমেরিকা যদি সত্যিই শান্তি চায়, তাহলে তাদের আগে ইসরায়েলকে থামাতে হবে।

এদিকে, জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং আঞ্চলিক শক্তিগুলো চলমান উত্তেজনা নিরসনে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রেখেছে। তবে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের অবস্থান থেকে স্পষ্ট—সমাধান সহজ হবে না।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্পের এ ধরনের বক্তব্য কূটনীতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। সংঘাতের বাস্তবতাও বলছে, দুই পক্ষের মধ্যে বিশ্বাসের সংকট যতদিন না কেটে যায়, ততদিন স্থায়ী সমাধান সম্ভব নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন