২৬/০২/২০২৬, ১৩:৪৫ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৩:৪৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যান্ত্রিক ত্রুটির কারণে মোবাইল ফোনের টর্চের আলোয় চললো ট্রেন

লোকোমোটিভে (ইঞ্জিন) ত্রুটির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন মোবাইল ফোনের টর্চের আলোয় চালানো হয়। শনিবার (২১ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার বড়হরণ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ট্রেনের যাত্রীরা জানায়, ট্রেনটি নির্ধারিত সময় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। পথিমধ্যে ১৫ মিনিট বিলম্বে রাত ৮টা ৪৮ মিনিটে আশুগঞ্জ স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি তালশহর স্টেশন অতিক্রম করার পর লোকোমোটিভে সমস্যা দেখা দিলে ধীর গতিতে চলতে থাকে। তা আবার কখনো থেমে যায়। লোকোমোটিভের হেডলাইট নষ্ট হলে ট্রেনে কর্মরত সংশ্লিষ্টরা মোবাইল ফোনের টর্চ লাইটের আলো জ্বালিয়ে ব্রাহ্মণবাড়িয়া স্টেশ পর্যন্ত নিয়ে আসেন। এ সময় লোকোমোটিভ থেকে বারবার হর্ণ বাজানো হয়। প্রায় আট কিলোমিটার পথ আসতে এক ঘন্টার মতো সময় লাগে ট্রেনটির। পরে আখাউড়া থেকে আরেকটি ইঞ্জিন এসে ট্রেনটিকে নিয়ে যায়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। অনেকের মাঝে আতঙ্ক দেখা দেয়।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশনের মাস্টার মো. জসিম উদ্দিন জানান, তালশহর পার হওয়ার পর লোকোমোটিভে সমস্যা হয়। পরে আরেকটি লোকোমোটিভ দিয়ে ট্রেনটি আখাউড়া নিয়ে যায়।

পড়ুন: নারায়ণগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২ জন খুন

দেখুন: যেভাবে পাওয়া যাচ্ছে হাসিনার মোবাইল নাম্বার

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন