১১/০২/২০২৬, ২:২৪ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:২৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ফেনীর দাগনভূঞায় কৃষকদের মাঝে বীজ, সার ও চারা বিতরণ

কৃষিই সমৃদ্ধি’ এই প্রতিপাদ্যে ২০২৪-২৫ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দাগনভূঞা উপজেলায় কৃষকদের মাঝে বীজ, রাসায়নিক সার, চারা ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২৩ জুন) সকালে উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স.ম. আজহারুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ কামরুজ্জামান।

কর্মসূচির আওতায় ৯৬০ জন কৃষককে উফশী রোপা আমন ধানের বীজ ও রাসায়নিক সার, ৩৮০ জন কৃষক ও ১০০টি প্রতিষ্ঠানকে নারিকেল চারা, ৫০ জন কৃষককে ২৫০টি তালের চারা, ৩০ জনকে হাইব্রিড মরিচ বীজ ও সার, ১০০ জনকে শাকসবজির বীজ ও সার এবং ১০০ জনকে আমের চারা বিতরণ করা হয়। এছাড়া ১২০০ জন শিক্ষার্থী, যারা কৃষক পরিবারের সদস্য, তাদের মাঝে নিম, বেল, জাম ও কাঁঠালের চারা বিতরণ করা হয়।

পড়ুন: রাজবাড়ীতে দুই মামলার আসামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

দেখুন: ঘরে বসেই পিংকির আয় বছরে ৩০ লাখ টাকা 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন