বিজ্ঞাপন

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সমুহের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।সমাজে গটে যাওয়া ঝগড়া বিবাদ কলহ সমাধানে প্রচলিত বিচারিক ব্যবস্থা থেকে বেরিয়ে এসে অর্থ ও সময় অপচয় না করে সহজ সমাধানে গ্রাম আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।এর ধারাবাহিকতা অব্যহত রাখতে বিভিন্ন পেশাজীবি ও সুশীল সমাজের উপস্থিতে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন


সোমবার ২৩ জুন দুপুরে পৌর শহরের কুড়িগ্রাম সার্কিট হাউজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।


এ ছাড়া উপস্থিত ছিলেন কুড়িগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক বি,এম কুদরত-এ- খুদা, কুড়িগ্রাম সমাজ সেবা কার্যালয় এর উপপরিচালক মুহঃ হুমায়ুন কবির,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (স্থানীয় সরকার শাখা) এ,বি,এম মেজবাহ উদ্দিন আহমেদ, সলিডারিটির পরিচালক মুক্তিযোদ্ধা হারুন উর রশীদ লাল, সাংবাদিক সাঈদ আহমেদ বাবু,জেলা তথ্য অফিসার শাহজাহান আলী,প্রকল্প ম্যানেজার দৌলতুন নেছা প্রমুখ।


জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে আদালতে মামলা র চাপ,আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি সম্ভব। সেই সাথে বিবাদ কলহ দ্রুত সমাধান করা যায়। তাই গ্রাম আদালত বিষয়ে প্রচার ও গ্রাম আদালতের বিচারিক মানের দিকে সবাইকে যত্নশীল হতে হবে।


তিনি আরো বলেন,পিছিয়ে পড়া জেলা কুড়িগ্রামকে এগিয়ে নিতে সমষ্টিগত ভাবে সহযোগিতা প্রয়োজন।কুড়িগ্রাম একটি অপার সম্ভাবনাময় জেলা। অবহেলা ও সদ্বিচ্ছার অভাবে দেশের সব চেয়ে দারিদ্র্যতম জেলা এটি।আমরা এত সুন্দর জেলাকে আর পিছিয়ে রাখতে চাই না।কুড়িগ্রামের উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

পড়ুন: রাজবাড়ীতে দুই মামলার আসামীকে কুপিয়ে হত্যার অভিযোগ

দেখুন: আমন ধানের ফলন বিপর্যয়ে দিশেহারা কৃষক

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন