বিজ্ঞাপন

লক্ষ্মীপুরে ডাকাতিকালে গৃহবধূ ধর্ষণ, গ্রেপ্তার-২

লক্ষ্মীপুর সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের চর মনসা গ্রামে ডাকাতি ও গৃহবধূ ধর্ষণের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল ও নুর করিম নামে এ দুজনকে গ্রেপ্তার করা হয়। সোমবার (২৩ জুন) তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জুন গভীর রাতে ৬ সদস্যের এক ডাকাতদল একটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও গৃহকর্তাকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে ৬ জনকে আসামি করে মামলা করেন।
সদর থানার তদন্ত কর্মকর্তা ঝলক মোহন্ত বলেন, চিহ্নিত দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গৃহবধূর ডাক্তারি পরীক্ষা করা হচ্ছে এবং অন্যদের ধরতে অভিযান চলছে।

পড়ুন: জয়পুরহাটে কৃষকদের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

দেখুন: অবরোধে দেশের সবজি বাজারে ধস, ক্ষতিগ্রস্ত কৃষক |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন