১৮/০২/২০২৬, ২০:৩১ অপরাহ্ণ
28 C
Dhaka
১৮/০২/২০২৬, ২০:৩১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টার হাত থেকে শাপলা কাব অ্যাওয়ার্ড নিল পটুয়াখালীর উম্মে হাবিবা সুন্নাহ

শাপলা কাব অ্যাওয়ার্ড পেল আমাদের। পটুয়াখালীর কলাপাড়ার মেয়ে উম্মে হাবিবা সুন্নাহ প্রধান উপদেষ্টা ড. মো.ইউনুস এর হাত থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করে। মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ২০২৪ সনের স্কাউট শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম স্থান অধিকার করে।

সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ স্কাউটস এর কাব কার্নিভাল ২০২৫ উদ্বোধন শেষে তার হাতে এ সনদ তুলে দেয়া হয়। বর্তমানে তিনি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ৬ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী। উপজেলার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামে তার বাড়ি।

সুন্নাহ বলেন, তার বাবা আহসান হাবিব চুন্নু বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক হিসেবে বরিশালে কর্মরত। মা রাবেয়া সুলতানা রিপা স্কুল শিক্ষিকা। এ অর্জন পিতা-মাতা এবং শিক্ষদের। লেখা-পড়া করে আমি একজন ডাক্তার হয়ে অসহায় মানুষের চিকিৎসা দিতে চাই। এ জন্য সকলের দোয়া কামনা করছি।

মঙ্গলসুখ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয় থেকে শাপলা কাব এওয়ার্ড মূল্যায়নে বরিশাল অঞ্চলে ১ম হওয়ায় শিক্ষক হিসেবে নিজেকে ধন্য মনে করছি। আমি তার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কমান্ডার এম রাকিবুল হাসান সরকার (শিক্ষা) বিএন জানান, উম্মে হাবিবা সুন্নাহ আমার বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী। বিদ্যালয়ের শিক্ষাসহ কো-কারিকুলার অ্যাকটিভিটিতে সে সমানভাবে পারদর্শী। তাকে আরও দক্ষ করে গড়ে তুলতে বিদ্যালয়ের শিক্ষকগণ নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ স্কাউটস কলাপাড়া উপজেলা সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম জানান, কলাপাড়া উপজেলায় ২০২৪ সনের শাপলা কাপ অ্যাওয়ার্ড মূল্যায়নের ২৭ জন এবং প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড মূল্যায়নের ১০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। উম্মে হাবিবা সুন্নাহ শাপলা কাব এওয়ার্ডে বরিশাল অঞ্চলে প্রথম স্থান অধিকার করে। কলাপাড়া উপজেলা স্কাউটস এর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি আমরা।

বিজ্ঞাপন

পড়ুন : http://পটুয়াখালীর ইপিজেড স্থাপন প্রকল্পের শতাধিক ক্ষতিগ্রস্থদের মাঝে ভূমি অধিগ্রহণের চেক প্রদান

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন