২০/০২/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
28.1 C
Dhaka
২০/০২/২০২৬, ১৮:২৪ অপরাহ্ণ
বিজ্ঞাপন

কাউখালীতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাঙামাটির কাউখালী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. মাহিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী এলাকায় নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।

জানা গেছে, মাহিন কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কাশখালী এলাকার নুরু মিয়ার ছোট ছেলে। স্থানীয় সূত্র জানায়, মাহিন ভেজা শরীরে পানির মটরের (পাম্পের) সুইচ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

পড়ুন : কাউখালীতে ইটভাটার মালিককে ৬ মাসের কারাদণ্ড

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন