32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি: আব্বাস আরাঘচি

এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইসরায়েল অবৈধ হামলা বন্ধ করলে তেহরানেরও হামলা চালিয়ে নেয়ার আর ইচ্ছা নেই।

মঙ্গলবার (২৪ জুন) ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ বার্তা দেন।

আরাঘচি ইরানের সময় মঙ্গলবার ভোর ৪টা পর্যন্ত সময় বেঁধে দেন। তিনি জানান, এ সময়ের মধ্যে হামলা বন্ধ করতে হবে। তবে এ সময় এরইমধ্যে পার হয়ে গেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধ করার বিষয়ে কোনো চুক্তি হয়নি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুদ্ধ শুরু করেছে ইসরায়েল। এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো চুক্তি এবং হামলা বন্ধের সিদ্ধান্ত হয়নি। কিন্তু যদি বেধে দেয়া সময় ভোর ৪টার মধ্যে ইরানের মানুষের ওপর ইসরায়েলের অবৈধ হামলা বন্ধ হয়, তাহলে তেহরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার ইচ্ছা নেই। আমাদের সামরিক হামলা বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেয়া হবে।

কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘণ্টার মাথায় সংঘাত বন্ধের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে তেহরান।

বিজ্ঞাপন

পড়ুন: ইরাকের ৩ সামরিক ঘাঁটি ও বাগদাদ বিমানবন্দরের কাছে হামলা

এস


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন