26.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১০:০৩ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুই দেশের ভূখণ্ডে একাধিক হামলা ও পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

বিজ্ঞাপন

ইসরায়েলে এক ঘণ্টায় ছয় দফা মিসাইল ছুড়ে যুদ্ধবিরতিতে সম্মতির কথা জানিয়েছে ইরান।

মঙ্গলবার (২৪ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, ইসরাইলি ভূখণ্ডে কয়েক দফা ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে।

এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। খবর সিএনএনের।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

পড়ুন: এখনো পর্যন্ত কোনো যুদ্ধবিরতির চুক্তি হয়নি: আব্বাস আরাঘচি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন